প্রাচীন ঐতিহাসিক স্থান বীরভুমের রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত
সেপ্টেম্বর ০৩, ২০২৪
0
প্রাচীন ঐতিহাসিক স্থান বীরভুমের রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত
প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত রয়েছেন৷ এমন দৃশ্য এবারও লক্ষ্য করা যায় রাজনগর থানা সংলগ্ন হাটতলা মোড়ে ও মালিপাড়ায় দশকর্মার দোকানগুলিতে৷ মালিপাড়ার মালাকার পদবির বেড়াশিল্পীরা বংশ পরম্পরায় এই বেড়া তৈরি করে আসছেন বলে জানা গিয়েছে৷ এই প্রথা সুদূর অতীতে রাজনগরের রাজারা চালু করেন৷ আজও এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাসিন্দারা ভাদ্রমাসে এই বেড়া পরব পালন করে থাকেন৷ স্থানীদের বক্তব্য, এটা প্রচলিত বিশ্বাস, জলের পীরকে তুষ্ট করার জন্য ও বাড়ির ছোট বাচ্চা শিশুদের নদী জলাশয় পুকুর বা ডোবায় যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই ধারণা থেকে এই সামাজিক প্রথার প্রচলন৷ যার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে৷ বেড়া শিল্পী হিসাবে অর্জুন মালাকার, তাঁর পুত্র ভোলা, স্বর্গীয় মদন মালাকারের স্ত্রী ও কন্যা, কাজল ও তাঁর ভাই বুলা মালাকাররা বলেন, এবারও আমরা রং বেরং এর রকমারি বেড়া তৈরি করছি৷ সাজিয়ে রাখছি সেগুলি৷ বিক্রিও হচ্ছে৷ তবে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রি অনেকটা বেশি হবে বলে ধারণা তাঁদের৷ বেড়া পরবে শিশুদের উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট৷ ( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট )