Type Here to Get Search Results !

শিলিগুড়ির শিবমন্দির এলাকায় এক বাড়ির বাথরুমে বাঘের আক্রমনে আহত এক তরুণ


 শিলিগুড়ির শিবমন্দির এলাকায় এক বাড়ির বাথরুমে বাঘের আক্রমনে আহত এক তরুণ 


  একবারে শিলিগুড়ি শহরে এমন ঘটনায় সকলেই স্তম্ভিত। আহত তরুণকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়েছে। সবেমাত্র ঘুম ভেঙেছে। ঘুমঘোরে শৌচালয়ে পা। সঙ্গে সঙ্গে অঘটন। গায়ে ঝাঁপ চিতাবাঘের। কিছু বুঝে ওঠার আগেই রক্তারক্তি কাণ্ড। চিতাবাঘের হামলায় গুরুতর জখম শিলিগুড়ির যুবক। তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বাড়ি থেকে বেরতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। এলাকা জুড়ে চিতাবাঘের খোঁজে চলছে জোর তল্লাশি। জখম যুবক অভিষেক প্রসাদ। বছর আঠাশের ওই যুবক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা। ওই বাড়িতেই মঙ্গলবার প্রায় কাকভোরে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়ে চিতাবাঘ। বাথরুমে গিয়ে লুকিয়ে বসেছিল সে। বাথরুমে পা রাখামাত্রই যুবকের উপর হামলা চালায়। 


  আতঙ্কে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। হামলার পরই বাড়ি থেকে পালিয়ে যায় চিতাবাঘ। জখম যুবকের বাড়িমালিক বিশ্বনাথ দে বলেন, “সকালে হঠাৎ চিৎকার শুনে উপর থেকে উঁকি মারতেই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ছেলেটি। নিচে এসে দেখি ওর মুখে, বুকে, হাতে আঁচড়ের দাগ। তখন বলল চিতাবাঘ হামলা চালিয়েছে। ওকে নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভীষণভাবে আতঙ্কিত। বাড়ি থেকে বেরতেও ভয় লাগছে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.