Type Here to Get Search Results !

ইরানের সঙ্গে গোপন চুক্তি আছে পাকিস্তানের - অভিযোগ ইজরাইলের

 ইরানের সঙ্গে গোপন চুক্তি আছে পাকিস্তানের - অভিযোগ ইজরাইলের


 


  শান্তি বৈঠক সফল না হলে ইরানকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতির মাঝেই এবার পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ইজরায়েল। রাষ্ট্রসংঘের অধিবেশনে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বললেন, বিপুল টাকার বিনিময়ে ইরানের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান। ইজরায়েলের নিশানায় ছিল চিন এবং ফ্রান্স। 


   রবিবার সকালে সোশাল মিডিয়ায় রাষ্ট্রসংঘে ভাষণের এক ভিডিও পোস্ট করেন ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি। সেখানে পাকিস্তানের রাষ্ট্রসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূতকে নিশানা করে বলেন, ‘আপনারা স্বীকার করেছেন ইরানের সঙ্গে আপনাদের চুক্তি হয়েছে।’ এরপর চিন ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা আপনাদের জাহাজ হরমুজ থেকে নিরাপদে পার করাতে ইরানকে ঠিক কত টাকা দিয়েছেন? ফ্রান্সের রাষ্ট্রদূতের কাছে তিনি চেক পর্যন্ত দেখতে চান।’  ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এই দেশগুলির রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন করেছিলাম ইরানকে তারা ঠিক কত টাকা দিয়েছে? অদ্ভুতভাবে এর কোনও উত্তর ওদের কাছে ছিল না। চিন ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের কাছেও কোনো উত্তর ছিল না। স্পষ্টতই, এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর দিতে কেউই আগ্রহ দেখাচ্ছে না।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.