Type Here to Get Search Results !

অদিতি ও দেবরাজর হয়ে আদালতে লড়ছেন বিকাশ ভট্টাচার্য - ক্ষুব্ধ অনেকেই

 



  প্রশ্ন উঠেছে পেশা ও রাজনীতি - দুটোকে কেন আলাদা করা যাবে না? এই দুটো নিজেদের পথে চলবে। তবুও মাঝে মাঝে ঝড় ওঠে। রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি (Aditi Munshi)-র বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। তিনি অভিযোগ করেন, নির্বাচনী হলফনামায় অদিতি সঠিক তথ্য দেননি। বিপুল সম্পত্তির হিসাব দেননি। জমি বিক্রির তথ্য উল্লেখ নেই হলফনামায়। সরকার বদলাতেই এখন আয় বহির্ভূত সম্পত্তি ও হলফনামায় সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে গ্রেফতারির আশঙ্কা করছেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। তাঁদের হয়েই মামলা লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলা লড়ার স্বপক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, “মামলা লড়ব না? আইনজীবী হয়ে আমার কাছে যদি কোনও বিচারপ্রার্থী আসেন, তাদের বলব না না মশাই আপনি সিপিএম করেন না কেন?


  তাহলে কি মমতা-অভিষেক এলেও কি তাদের হয়ে মামলা লড়বেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অভিষেক-মমতা দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা বিজেপির নেতৃত্বে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে দুর্নীতি করেছে। এরা তো চুনোপুঁটি। ইতিপূর্বেই আমি মুকুল রায়ের হয়ে মামলা লড়েছি। উনি তো তৃণমূল থেকে বিজেপি হয়েছিলেন, বিজেপি থেকে তৃণমূল হন। সব্যসাচী দত্তের হয়ে মামলা করেছি। ওরা রাজনৈতিক ভাবে জামা পালটাতে পারে, কিন্তু আমার যে পেশাগত আদর্শ হল, যে আসবেন, তাদের সঙ্গে যদি দর্শনগত ভাবে বিরোধ না হয়, তাহলে আমি মামলা লড়ব।”অদিতির হয়ে মামলা লড়া নিয়ে বিজেপির আক্রমণের জবাবে তিনি বলেন, “বিজেপির মধ্যে মস্তিষ্কের ঘাটতি হলে কিছু বলার নেই। বিজেপি নেতার যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে উনি কি ডাক্তারকে প্রশ্ন করবেন যে আপনি সিপিএম করেন না বিজেপি করেন? তাহলে তো কোনও ডাক্তার খুঁজে পাবেন না। কী হবে ওদের?” এদিকে, নাম না করে বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দীর্ঘ পোস্ট করে লেখেন, “একজন অভিজ্ঞ আইনজীবী, যিনি প্রায়শই নিজেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অগ্রণী যোদ্ধা হিসেবে তুলে ধরেন, সেই তিনি এখন দুর্নীতির গুরুতর অভিযোগে বিদ্ধ এক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তাঁর স্বামীর পক্ষে আদালতে সওয়াল করছেন।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.