Type Here to Get Search Results !

অবশেষে গ্রেফতার তৃণমূলের দাপুটে কাউন্সিলার সুদীপ পেল্লে



   ঠাকুরপুকুর থানার পুলিশ শনিবার রাতে যখন ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশভ্যানে তোলেন তখন বহু মানুষ 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে ওঠেন। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয় ঠাকুরপুকুর থানায়। সেই অভিযোগে এদিন রাতে পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশির মুখে পড়েছিলেন তিনি। ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর সুদীপ। শুধু তাই নয়, ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান হিসাবেও কাজ করতেন। এলাকায় যথেষ্ট দাপট ছিল তাঁর। জানা যায়, এদিন সকালে বেহালার শিলপাড়া এলাকার এক ব্যবসায়ী স্থানীয় ঠাকুরপুকুর থানায় সুদীপ পোল্লের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই ব্যবসায়ী জানান, বিভিন্ন সময় তাঁর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়। না দিলে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ তাঁর। এমনকী দোকান গুঁড়িয়ে দেওয়া হবে বলেও তৃণমূল নেতা হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।


  এহেন লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। লালবাজার সূত্রে খবর, অভিযোগের সত্যতা পাওয়ার পরেই অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। ধৃত নেতার বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলাবাজি, দুর্নীতিতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে শহর কিংবা শহরতলিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতানেত্রীরা। বাদ যাননি তৃণমূল কাউন্সিলররা। তথ্য বলছে, গত সাতদিনে ৭০ জনেরও বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.