বাস্তুশাস্ত্র
বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী যদি ঘরে মানি প্ল্যান্য রাখনা ও দেখা শোনা করেন তাহলে আপনার পরিবার ঠিকই নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ এনার্জির বিকাশ ঘটবে। বাস্তুবিদদের মতে, সঠিক নিয়ম মেনে এবং সঠিক দিকে এই গাছ রাখতে পারলে ঘরের যাবতীয় আর্থিক অনটন বা অর্থাভাব এক নিমেষে কেটে যেতে পারে। বাস্তু শাস্ত্র বলছে একটি সতেজ এবং সবুজ মানি প্ল্যান্ট হলো সুখ, শান্তি ও ঘরে অর্থ প্রবাহের আসল প্রতীক। লোকবিশ্বাস রয়েছে, যে বাড়িতে মানি প্ল্যান্ট যত সুন্দর ও তরতাজা হয়ে বেড়ে ওঠে, সেখানে নাকি আজেবাজে বা অযথা খরচের বহর অনেকটাই কমে যায়। ফলে ধীরে ধীরে পরিবারের আর্থিক স্থিতি মজবুত হতে শুরু করে।
মানি প্ল্যান্টের দ্রুত বৃদ্ধি এবং ঘরে লক্ষ্মীর কৃপা ধরে রাখতে এক অদ্ভুত টোটকা রয়েছে বাস্তুতে। গাছের টবের মাটিতে সামান্য পরিমাণ কাঁচা দুধ জলের সঙ্গে মিশিয়ে দিন। সনাতন ধর্মে দুধকে সাত্ত্বিকতার প্রতীক বলে মনে করা হয়। এই উপায়ে গাছ যেমন হু হু করে বাড়ে, তেমনই ঘরে আর্থিক স্থায়িত্ব বজায় থাকে। এমনকি মাথার ওপর থাকা ঋণের বোঝাও নাকি আস্তে আস্তে হালকা হতে শুরু করে। শুনতে অবাক লাগলেও, মানি প্ল্যান্টের ডালে বা টবের গায়ে একটি লাল সুতো বেঁধে রাখলে গাছের শুভ শক্তি বহুগুণ বেড়ে যায় বলে বিশ্বাস। মানি প্ল্যান্টের ঠিক পাশটিতে কয়েকটি ছোট ছোট সাদা পুঁতি কিংবা ক্রিস্টাল রেখে দিন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ক্রিস্টাল বা সাদা পুঁতি গাছের ভেতরের সুপ্ত পজিটিভ এনার্জিকে নিমেষের মধ্যে অ্যাক্টিভেট বা সক্রিয় করে তোলে। ফলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ দ্বিগুণ গতিতে বাড়তে থাকে।