Type Here to Get Search Results !

কোলাঘাট থানা ও সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতা অভিযান

 আজ পূর্ব মেদিনীপুরের মেছেদায় কোলাঘাট থানা ও কোলাঘাট সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হল ট্রাফিক সচেতনতা কর্মসূচি। প্রতিনিয়ত জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা। সে কারণে সাধারণ মানুষ সহ  মোটর বাইক চালকদের সচেতনতার লক্ষ্যে করা হয় এই কর্মসূচী।মূলত হেলমেট পড়ে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো সহ বিভিন্ন বিষয়ের সাধারণ মানুষকে সচেতন করা হয়। 








পাশাপাশি হেলমেট বিহীন বেশ কিছু পথ চলতি হেলমেট বিহীন  বাইক চালককে করা হয় জরিমানা। পাশাপাশি  সচেতনতার জন্য তুলে দেওয়া হয় হেলমেট, চকলেট, গোলাপ ফুল। পাশাপাশি ট্রাফিকদের তুলে দেওয়া হয় ছাতা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ডি পি ও শুভদীপ ঘোষ,কোলাঘাট থানার ওসি কাজল দত্ত, কোলাঘাটের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মন্ডল, পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ একাধিক বিশিষ্টজনেরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.