Type Here to Get Search Results !

সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ

 সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ 



 ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন বিজেপি সরকারের দায়িত্ব গ্রহণের পর পশ্চিমবঙ্গে এটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। একাধিক স্মরণসভা এবং সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।দলীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল প্রায় ৪টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সরাসরি দক্ষিণ কলকাতার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।এরপর হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে প্রস্তাবিত ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভাতেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


  এই সফরকে সামনে রেখে সপ্তাহের শুরুতেই সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে দলের শীর্ষ নেতৃত্ব প্রস্তুতি বৈঠক করেন। স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি পশ্চিমবঙ্গে সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করবেন অমিত শাহ। সব কর্মসূচি শেষ করে রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন এই দিনটি দেশের প্রতিটি বিজেপি কর্মীর কাছে অত্যন্ত গর্বের। তাঁর দাবি পশ্চিমবঙ্গ থেকে লাদাখ পর্যন্ত দলের প্রত্যেক কর্মী এই দিনটিকে ঐতিহাসিক হিসেবে দেখছেন। তিনি আরও বলেন শ্যামাপ্রসাদের ভূমিতেই আজ শ্যামাপ্রসাদের আদর্শের সরকার গঠিত হয়েছে। তাই এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.