Type Here to Get Search Results !

অভিষেক কি এবার রাজনৈতিক ঝড় তুলতে চলেছেন?

অভিষেক কি এবার রাজনৈতিক ঝড় তুলতে চলেছেন?
তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোষ্ট নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'স্মুদ সিস নেভার মেড অ্যা স্কিলড সেইলর'; অর্থাৎ - শান্ত সমুদ্রে কখনও দক্ষ নাবিক তৈরি হয় না। এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, ২০২৪ সালের লোকসভা ভোটে বিপুল জয়, এরপর বিধানসভা উপনির্বাচনেও পরপর জয়ে তৃণমূল কংগ্রেসে যে 'শান্তি' বিরাজ করছে, সেখানে অভিষেক 'ঝড়' তুলবেন দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে? নাকি তিনি এই পোস্ট করেছেন কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে 'ঝড়' তোলার 'হুঁশিয়ারি' হিসেবে? অভিষেকের এই পোষ্টের অর্থ যাই হোক, একটা বার্তা স্পষ্ট যে অভিষেক এবার বড়ো লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। ২১এর মঞ্চে তিনি বলেছিলেন যে লোকসভার ফলাফল নিয়ে তিনি বিস্তারিত বিশ্লেষণ করেছেন। খুব তাড়াতাড়ি তা প্রকাশ্যে আনবেন। এই আবহে অনেকেরই প্রশ্ন জাগে, তাহলে কি দলে বড়সড় কোনও রদবদল আসতে চলেছে? যদিও সেদিন অভিষেক তরুণ এবং অভিজ্ঞদের একসঙ্গে কাজ করার কথাও বলেছিলেন। তবে এরই মাঝে আজ আবার ইনস্টাগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন এক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.