Type Here to Get Search Results !

চক্রধরপুর ডিভিশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা - বাতিল বহু ট্রেন

চক্রধরপুর ডিভিশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা - বাতিল বহু ট্রেন
মঙ্গলবার ভোর রাতে আবার ট্রেন দুর্ঘটনা। হাওড়া-সিএসএমটি মেল ( Howrah-CSMT Mail) চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এখনও অবধি তিনজনের মৃত্য়ুর খবর যাচ্ছে। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এই নিয়ে ২ মাসে পরপর ৩টি ট্রেন দুর্ঘটনা। ১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এই পরিস্থিতিতে দিশেহারা রেলের আধিকারিকরা। জানা গেছে, হাওড়া-সিএসএমটি মেল মুম্বইয়ের দিকে যাওয়ার আগে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার চারটি বগি লাইন থেকে ছিটকে যায়। দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই দুর্ঘটনা বলে খবর। এই দুর্ঘটনার কারণে বহু ট্রেন বাতিল করে রেল। বাতিল ট্রেনগুলো হলো - *22861 হাওড়া – কাটপাডি এক্সপ্রেস। *08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস। *12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস। *13512/13511 আসানসোল – টাটা – আসানসোল এক্সপ্রেস। *22861- হাওড়া- টিটাগড়- কান্তাবানজি এক্সপ্রেস। *08015/18019- খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস। *12021/12022- হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.