অক্টোপাস' - অভিনব অঙ্গ-প্রত্যঙ্গ
জুলাই ২৯, ২০২৪
0
'অক্টোপাস' - অভিনব অঙ্গ-প্রত্যঙ্গ
স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা, শাশ্বতী চ্যাটার্জী : প্রাণী জগতে অক্টোপাসের শরীর বড়ই বিস্ময়কর। তাদের ৩টি হার্ট,৯টি মস্তিস্ক আছে। গবেষণায় জানা গেছে,অক্টোপাসের শরীরে তিনটি হার্ট থাকে। যা তাদের শরীরে রক্ত সঞ্চালনের কাজে লাগে। অক্টোপাসের আটটি বাহু আছে। জানলে অবাক হবেন ওই আটটি বাহুতে একটি করে মস্তিষ্ক আছে ওদের। এমন একটি মস্তিষ্ক মাথার কাছে। এর ফলে অক্টোপাস তার শরীরের চারপাশ সম্পর্কে অবগত থাকে। এছাড়াও অক্টোপাসের দেহে একটি কালি থলি থাকে। যা থেকে কালো কালির মতো কিছু বের হয়। যখন অক্টোপাস বিপদে পড়ে, তখন সে ওই থলি থেকে কালি ছোড়ে। এতে কিছুক্ষণের জন্য অন্য প্রাণী অন্ধ হয়ে যায়! ঘ্রান শক্তিও চলে যায় কিছুক্ষণের জন্য!
তবে অক্টোপাস বেশিদিন বাঁচে না। ছয় মাসের মধ্যেই অনেক প্রজাতির অক্টোপাস মারা যায়! তাছাড়া স্ত্রী অক্টোপাস প্রায় দেড় লক্ষ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হবার পর মা অক্টোপাস মারা যায়। অক্টোপাসের রক্তের রঙ নীল হয়। এই সব তথ্য উঠে এসে বিভিন্ন গবেষণায়!
