সপ্তাহের শুরুতেই মা ফ্লাইওভারে দুর্ঘটনা
জুলাই ২৮, ২০২৪
0
সপ্তাহের শুরুতেই মা ফ্লাইওভারে দুর্ঘটনা
সপ্তাহের শুরুতেই একদম ভোরে মা ফ্লাইওভারে গুরুতর দুর্ঘটনা। তবে খুশির খবর এই যে কেউই গুরুতরভাবে আহত হয় নি। ফ্লাইওভারের উপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। তাদের কারোরই বিশেষ গুরুতর আঘাত লাগেনি। তবে এভাবে ডিভাইডারে ধাক্কা লাগা স্বাভাবিক নয়। ফলে প্রশ্ন উঠেছে চালক মদ খেয়ে ছিলেন কিনা তা নিয়ে।
জানা গিয়েছে, সল্টলেকের দিকে আসছিল প্রাইভেট গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই উল্টে যায় গাড়িটি। গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখবে পুলিশ। দ্রুততার সঙ্গে ওই গাড়িটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
