Type Here to Get Search Results !

বাংলাদেশে দেশের সর্বভৌমত্ব রক্ষায় বিএনপি, জামাত, ছাত্রদল, জঙ্গিগোষ্ঠী নিষিদ্ধ হতে চলেছে

আন্তর্জাতিক বাংলাদেশে দেশের সর্বভৌমত্ব রক্ষায় বিএনপি, জামাত, ছাত্রদল, জঙ্গিগোষ্ঠী নিষিদ্ধ হতে চলেছে
গত কয়েক সপ্তাহ ধরে কোটা আন্দোলনের আগুনের জ্বলেছে বাংলাদেশ। মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। পরে সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্থিমিত হয়েছে আন্দোলন। আর এখন হাসিনা সরকার বড়ো পদক্ষেপ নিতে চলেছে। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ ও তাদের জোটসঙ্গীরা সোমবার জামাত-ই-ইসলামি ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল। এই সিদ্ধান্ত এবার দেশের সরকার বাস্তবায়িত করবে বলে বৈঠক শেষে জানালেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন দেশের সর্বভৌমত্ব বিঘ্নিত করবে এমন কোনো দলকে মদত দেওয়া হবে না। সোমবার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামি লিগ-সহ ১৪ দলের শাসকজোটের হয়। ১৪ দলীয় এই জোটের চেয়ারপার্সন হাসিনা। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস দমন, দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি আরো বলেন, “বিএনপি, জামাত, ছাত্রদল, জঙ্গিগোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করছে। জাতীয় স্বার্থে এই অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন।” এর পরেই বিএনপি নিজেদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনায় বসেছে বলেই জানা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.