Type Here to Get Search Results !

বিধানসভায় ফিরহাদকে বয়কট বিজেপির

বিধানসভায় ফিরহাদকে বয়কট বিজেপির
সাম্প্রতিককালে মেয়র ফিরহাদ হাকিমের একটি বক্তব্য নিয়ে তোলপাড় হয় বাংলা। আর এবার সেই বিতর্ক এসে উপস্থিত হলো বিধান সভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কোলকাতার মেয়র ফিরহাদ হাকিমেকে 'বয়কট' করল বিজেপি। বিধানসভার বাইরে করা এক মন্তব্যকে হাতিয়ার করে এমন সিদ্ধান্ত নিল রাজ্যের প্রধান বিরোধী দল। আপাতত বিধানসভায় ফিরহাদকে কোনও প্রশ্ন করবেন না দলের বিধায়করা। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার বাইরে কেউ কোনও মন্তব্য করলে তা সভার আলোচ্য বিষয় হতে পারে না। কিন্তু নিজেদের বক্তব্যতে অবিচল বিজেপি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানান, যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়িক মন্তব্যের জন্য ফিরহাদ হাকিম দুঃখ প্রকাশ না করছে, ততক্ষণ পর্যন্ত তারা ফিরহাদকে সম্পূর্ণ বয়কট করলো। যদিও স্পিকার এই বিষয়ে বলেন, বিধানসভার বাইরে কোথায় কে কী মন্তব্য করলেন তা বিধান সভায় টেনে আনা উচিত নয়। তিনি আরও বলেন, বিধানসভার বাইরের ঘটনা নিয়ে বিধানসভার ভিতরে কোনও আলোচনা হতে পারে না। তিনি বলেন, "এই বিষয়টি বিধানসভার রেকর্ডে যাবে না।" যদিও এরপরেও তাদের অবস্থানে অনড় থাকে রাজ্য বিজেপি। তাঁরা এদিন ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে কোনও প্রশ্ন করেননি। যদিও পরবর্তী সময় শংকর ঘোষ বিধানসভার বাইরেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। প্রসঙ্গত ফিরহাদের মন্তব্য নিয়ে আগেই সরব হয়েছিল বিজেপি। তবে ফিরহাদ বলেন, তাঁর বক্তব্যর ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি বলেন,'আমি আমার নিজের ধর্ম মানি। আমি দুর্গাপুজো করি। কালীপুজো করি। যাঁরা মূর্খ, তাঁরা আমায় সাম্প্রদায়িক বলেন।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.