ভোটের আগেই বিজেপির জয় জয়কার ত্রিপুরায়
জুলাই ২৬, ২০২৪
0
ভোটের আগেই বিজেপির জয় জয়কার ত্রিপুরায়
বাংলার মতো সেই ট্রেডিশন সমানে চলেছে ত্রিপুরায়। বাংলায় যেমন পঞ্চায়েত নির্বাচনে এতদিন তৃণমূল ছাড়া অন্য কোনো দল নমিনেশন দিতেন না বা দেবার সাহস পেতেন না ত্রিপুরায় অনেকটা সেই অবস্থা বিজেপির। ভোটই হল না৷ তার আগেই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল শাসক দল বিজেপি৷ পঞ্চায়েত সমিতির ৫৮ শতাংশ এবং জেলা পরিষদের ১৭ শতাংশ আসনও বিনা লড়াইয়ে দখল করে নিল ত্রিপুরার পদ্ম ব্রিগেড৷ ২০১৮ এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সহ বিরোধী দলের নেতারা যা অভিযোগ তুলতেন, তাকেও যেন ছাপিয়ে গিয়েছে ত্রিপুরার শাসক দল। যদিও তৃণমূলের মতো সেই একই কথা বলেছেন বিজেপি। অর্থাৎ কোনো বিরোধী শক্তি নেই। এতে ক্ষতি হচ্ছে ভারতীয় গণতন্ত্রের।
বাংলায় বিজেপির মতো ত্রিপুরার বিষয়ে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল। কুনাল ঘোষ বলেন, 'এরা বাংলায় কিছু হলেই বড় বড় কথা বলেন। গণতন্ত্রের কথা বলেন। এখন ত্রিপুরা রাজ্যে কী হল?’ কুণালের অভিযোগ, ভয় দেখিয়ে ত্রিপুরায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি বিজেপি৷ ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের মতো দলগুলি। ত্রিপুরায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৬৮৮৯ টি। এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮০৫ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। যে ত্রিপুরায় দীর্ঘদিন বাম রাজত্ব ছিল, সেখানে তারা কোনো ক্যান্ডিডেট দিতে পারছে না, তা বিশ্বাসযোগ্য নয় বলেই নাগরিক মহল মনে করেন।
