রসুন - চুলের অব্যর্থ ওষুধ
জুলাই ৩১, ২০২৪
0
লাইভ স্টাইল
রসুন - চুলের অব্যর্থ ওষুধ
মানুষের মুখাবয়বের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলের বিরাট ভূমিকা। কিন্তু এখন চুল দ্রুত পরে যাওয়া একটা খুব বড়ো সমস্যা আমাদের। তাই চুল নিয়ে চলেছে প্রচুর গবেষণা। এই নিয়ে আয়ুর্বেদ শাস্ত্র গবেষণা করে বলেছে, রসুন হয়ে উঠতে পারে চুলের বন্ধু। বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে রসুনে কার্যকরী গুণ রয়েছে। রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। খুশকির সমস্যাও দূর করে থাকে। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে।
চুলে রসুন ব্যবহারের কয়েকটি নিয়ম আছে। সেইভাবে ব্যবহার করতে পারলে রসুনের উপযোগিতা দ্রুত বোঝা জাবে।
১) রসুন ও তেল: তেল ও রসুন সাহায্য করে নতুন চুল গজাতে। রসুনের তেল মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়াও দূর করে দেয়। এক চামচ রসুনের রসের সাথে আধাকাপ নারকেল তেল মিশিয়ে অল্প আগুনে জ্বাল দিন। তারপরে মাথায় মাখিয়ে এক ঘন্টা পরে শ্যাম্পু করে নিন। এভাবে সপ্তাহে ২দিন করুন।
২) কাঁচা রসুনের সিরাম: চুল পড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হল কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে মালিশ করতে হবে। কয়েক মিনিট মাথার তালু মালিশ করে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।
৩) রসুনের কন্ডিশনার: প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করতে হবে। এবার কন্ডিশনার সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন।
৪) রসুন ও অলিভ অয়েল: অলিভ অয়েলের বোতলে এক টুকরো রসুন দিয়ে দিন। এভাবে এক সপ্তাহ রাখুন। এরপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন। পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন।
৫) রসুনের রস: রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে মালিশ করে ব্যবহার করতে হবে। মিনিট ১৫ পরে মাথা ভালো করে ধুয়ে নিন।
Tags
