Type Here to Get Search Results !

অভিষেককে এখুনি গ্রেফতার করা উচিত - সৌমিত্র খাঁ

অভিষেককে এখুনি গ্রেফতার করা উচিত - সৌমিত্র খাঁ
সংসদে চলেছে বাদল অধিবেশন। অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের ওপর আলোচনা। সংসদে এর আগে সাংসদ সৌমিত্র খাঁকে আক্রমন করে অভিষেক বলেছিলেন, মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন। সৌমিত্র শুক্রবার তার উত্তর দিতে উঠে একাধিক বিষয় নিয়ে অভিষেককে আক্রমন করেন। তিনি বলেন, অন্তত ৫০০ কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত অভিষেক। তাকে এখুনি গ্রেফতার করা উচিত। সৌমিত্র খাঁ এদিন বলেন, “অভিষেককে বলছি, আপনি আয়নার সামনে দাঁড়ান। দেখুন। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে জবাব দিতে হবে।” সৌমিত্র খাঁর আরও দাবি, কেন্দ্রীয় সরকার যে সব ফান্ড পাঠাচ্ছে, তার তদন্ত হওয়া দরকার। সৌমিত্র এখানেই থেমে যান নি। এর পরেই তিনি আনেন অনুপ্রেবেশের অভিযোগ। বিষ্ণুপুরের সাংসদের অভিযোগ, ৫০০০ থেকে ১০০০০ রোহিঙ্গা ঢুকছে বাংলায়। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের জন্য বিপজ্জনক। গোটা বিশ্বের ঠেকা নিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধী দলনেতার ওপরও হামলা হচ্ছে। তৃণমূলও চুপ করে থাকে নি। সাংসদ শান্তনু সেন সৌমিত্রকে কটাক্ষ করে বলেন, “হারতে হারতে কোনও রকমে জিতেছেন। তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের? যিনি ৭ লক্ষ ২০ হাজার ভোটে জিতেছেন! সৌমিত্র খাঁ সতর্ক থাকুন। নিজের দিকে তাকিয়ে দেখুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.