ব্যারাকপুর সাইবার ক্রাইম পুলিশের সাফল্য
জুলাই ২৯, ২০২৪
0
ব্যারাকপুর সাইবার ক্রাইম পুলিশের সাফল্য
স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা,রণক প্রসাদ রায়:- গোপন একটি তথ্যের ভিত্তিতে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ঘোলার তেঘরিয়ায় যুবকবৃন্দ ক্লাবের কাছে জগদীশ ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে নারায়নপুর, জামতারা, ঝাড়খণ্ডের বাসিন্দা জামশেদ আনসারি, সাজিদ আনসারি ও হাসিদ আনসারিকে গ্রেপ্তার করেছে।
ঐ বাড়ি থেকে 9টি মোবাইল হ্যান্ডসেট, 25টি এটিএম কার্ড, 6টি প্যান কার্ড, EPIC কার্ড এবং আধার কার্ড বাজেয়াপ্ত করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ব্যক্তিরা গত ৭ মাস ধরে ঐ স্থান থেকে প্রতারণামূলক কল সেন্টার চালাচ্ছিলেন। তারা ক্রেডিট এবং ডেবিট কার্ডধারী ব্যক্তিদের টার্গেট করে ফোন করে বিভিন্ন অছিলায় ওটিপি চুরি করে তাদের টাকা আত্মসাৎ করে চলেছিলেন।
অনেকদিন ধরেই তদন্ত চালিয়ে, অবশেষে এই প্রতারণা জালিয়াতির হদিশ করল ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশ।
Tags

