আদালতের নির্দেশে কোলকাতায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হলো
আগস্ট ০১, ২০২৪
0
আদালতের নির্দেশে কোলকাতায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হলো
গত কয়েক বছরে কোলকাতা বেআইনি প্রোমোটারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এবার বুধবার সকালে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলো নরেন্দ্রপুর থানার সোনারপুর ব্লকে।
অভিযোগ ওই অঞ্চলে একটি পুকুর ভরাট করে একটি চার তলা বিল্ডিং ইতিমধ্যে তৈরী হয়ে গেছে। স্থানীয় একজন মহিলা সুপ্তি জানা এই নিয়ে আদালতে অভিযোগ জানান। আদালতের নির্দেশে বুধবার থেকে শুরু হয়েছে ওই বিল্ডিং ভাঙার কাজ। আনা হয়েছে বিরাট বুলডোজার। শুরু হয় নির্মীয়মাণ ওই বেআইনি বাড়ি ভাঙার কাজ। উপস্থিত ছিলেন সোনারপুরের বিডিও, নরেন্দ্রপুর থানার আইসি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ অন্যান্য। ব্লক প্রশাসন সূত্রে খবর, এক সপ্তাহের মধ্যেই পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে। এলাকার মানুষ এই কাজের খুবই প্রশংসা করছেন।
Tags
