এবারে আরজিকরের ঘটনার নিন্দা করল পাকিস্তান মেডিকেল এসোসিয়েশন।
আগস্ট ১৬, ২০২৪
0
এবারে আরজিকরের ঘটনার নিন্দা করল পাকিস্তান মেডিকেল এসোসিয়েশন।
আরজিকরের ঘটনা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে এক আলাদা মাত্রা যোগ করেছে। পাকিস্তান মেডিকেল এসোসিয়েশনের তরফে আজ এক প্রেস বিজ্ঞপ্তি জারী করা হল এই ঘটনা সম্পর্কে। তারা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থারি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলেছেন এই নক্ক্যারজনক ঘটনা তরুন প্রজন্মের যেকোনো ডাক্তারী পড়ুয়ার আশা ও স্বপ্ন ভঙ্গের কারন হতে চলেছে। এইভাবে একজন উদীয়মান ডাক্তারের এহেন করুন পরিনতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই তারা এর প্রতিবাদ করছেন এবং এই তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। সংস্থার জেনারেল সেক্রেটারি আব্দুল গফর শোরু এই ঘটনায় জড়িতদের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন
Tags
