Type Here to Get Search Results !

আর জি কর নিয়ে দেবের নীরবতায় দেব-ভক্তরা ক্ষুব্ধ

বিনোদন আর জি কর নিয়ে দেবের নীরবতায় দেব-ভক্তরা ক্ষুব্ধ
দেব এই মুহূর্তে দেশের বাইরে। স্বাভাবিক কারণেই আর জি কর কান্ড নিয়ে পথে নামা তার পক্ষে সম্ভব না। কিন্তু তাই বলে, নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় কেন প্রকাশ করবেন না। কেন নিন্দা করবেন না সেই নির্মম মর্মান্তিক ঘটনার। এই প্রশ্ন নিয়ে ক্ষুব্ধ হয়েছেন, দেব-ভক্ত সহ নাগরিক মহল। সম্প্রতি বিদেশে ঘুরতে গিয়েছেন দেব-রুক্মিণী। এই মুহূর্তে ‘খাদান’-এর টিজার প্রকাশ্যে আনছেন না দেব। তবে শনিবার সেই ট্যুর থেকে শরীরচর্চার করার তিনটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেটা দেখেই নেটপাড়া ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে! এমনকী দেব ভক্তরা পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। কারও মন্তব্য, ‘এই দেবের ফ্যান আমরা নই।’ কেউ বা আবার প্রশ্ন ছুঁড়লেন, ‘বিবেক বিসর্জন দিলেন নাকি?’ নেটপাড়ার একাংশ, যাঁরা কিনা নিজে দেব ভক্ত, তাঁদের কথায়, লজ্জাজনক, “আর জি কর নিয়ে দাদা আপনার থেকে এত নীরবতা আশা করিনি।” এভাবেই ভরে উঠেছে দেবের নীরবতা নিয়ে নানা প্রশ্ন। একথা তো ঠিক, যদি ডাঃ শান্তনু সেনের মতো তিনি আর জি কর কাণ্ডের নিন্দা জানাতেন, তাহলে নিশ্চই তাকে বকা শুনতে হতো না। তবুও দেব উদাসীন ওই ঘটনা নিয়ে। আমরা জানি এবার নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে দেব একবারের জন্য কোনো ব্যক্তিগত আক্রমন করেন নি। খুবই সৌজন্যের রাজনীতি করেছেন। মানুষ তাকে আশীর্বাদ করেছেন। কিন্তু তাই বলে যে আর জো কর কাণ্ডে সমস্ত দেশ উত্তাল, সেই বিষয় নিয়ে দেবের নীরবতা তো মানুষকে অবাক করবেই। বিরোধীদের অনেকেই বলছেন, দেবকে এই বিষয়ে কথা বলতে বারণ করে দেওয়া হয়েছে। তারপরে দেবের সাহস নেই কোনো প্রতিবাদ করার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.