Type Here to Get Search Results !

বীরভূমের রাজনগর ব্লকের গুলালগাছিতে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

বীরভূমের রাজনগর ব্লকের গুলালগাছিতে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা
রাজনগর ব্লকের গুলালগাছিতে গুলালগাছি যুবকদের উদ্যোগ পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়৷ তিন দিন ধরে চলে এই ফুটবল প্রতিযোগিতা৷ ১৯ আগস্ট সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ ফাইনালে চন্দ্রপুর ফুটবল টিম ও রাজনগর ফুটবল একাডেমির মধ্যে খেলা সম্পন্ন হয়৷ ফাইনালে উইনার হয় রাজনগর ফুটবল একাডেমি৷ রাজনগর ফুটবল একাডেমিকে উইনার টিম হিসাবে ক্যাশ প্রাইজ, আকর্ষণীয় ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। অন্যদিকে চন্দ্রপুর ফুটবল টিমকে রানার্স হিসাবে ক্যাশ প্রাইজ, আকর্ষণীয় ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়৷ এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট গোলকিপার , বেস্ট ডিফেন্সকেও পুরস্কৃত করা হয়৷ গুলালগাছি ফুটবল ময়দানে তা অনুষ্ঠিত হয়৷ পরিচালনায় গুলালগাছি ফুটবল ময়দানের যুবকবৃন্দ৷ দর্শক ও ফুটবলপ্রেমীদের এবং মঞ্চে অতিথিদের উপস্থিতি ছিল যথেষ্ট৷(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.