ডাঃ সন্দীপ ঘোষ সম্পর্কে অভিযোগের পাহাড়
আগস্ট ১৯, ২০২৪
0
ডাঃ সন্দীপ ঘোষ সম্পর্কে অভিযোগের পাহাড়
আর তিনি চুপ থাকতে পারলেন না। এর আগে আর জি কর কাণ্ডে ক্ষোভ জানিয়ে প্রতিবাদ করেছেন। এবার সামনে আনলের সন্দীপ ঘোষের সীমাহীন দুর্নীতির কথা।
২০২৩-এর ১৪ জুলাই রাজ্য ভিজিলেন্স কমিশনে চিঠি দিয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। একবছর আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের ডেপুটি সুপার থাকাকালীন রাজ্যের ভিজিলেন্স কমিশনকে একটি সুদীর্ঘ চিঠির মাধ্যমে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন আখতার আলি। কিন্তু তিনি তো সন্দীপ ঘোষ। ইতিমধ্যে সকলেই জানেন তিনি কার কার প্ৰিয় আর কতটা প্রভাবশালী। তাই তার বিরুদ্ধে তদন্ত করার সাহস ভিনিলেন্স কমিশনের ছিল না।
এবার তারই এক সময়ের সহকর্মী আখতার আলি সামনে আনলেন তার দুর্নীতির পাহাড়কে। কি সেই অভিযোগ?
১) বড় অঙ্কের বরাতকে ছোট ছোট বরাতে ভেঙে অনলাইন টেন্ডার এড়িয়ে পছন্দের সংস্থাকে বরাত দিতেন সন্দীপ ঘোষ।
২) খারাপ গুণমানের ওষুধের অর্ডার দিয়ে সেই সংস্থাকে লাভবান করতেন এবং পরে সেই সংস্থা থেকে কমিশন নেওয়া হত।
৩) কোভিড ফান্ড ব্যবহার করে চেয়ার-সোফা-আসবাব কেনা হত বলেও অভিযোগ।
৪) হাসপাতালের চিকিৎসা-বর্জ্য মোটা টাকার বিনিময়ে নিয়মবিরুদ্ধ ভাবে পাচার করে দেওয়া হত বলে দাবি।
তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয় হলো, আমি অভিযোগ করার পরে ভিজিলেন্স কমিশন কয়েক বার আমাকে ডেকেছিল। এরপর আমি মুর্শিদাবাদ মেডিক্যালে বদলি হয়ে যাই। এদিকে সন্দীপ ঘোষও বদলি হয়েছিলেন মুর্শিদাবাদে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে ওঁর বদলির অর্ডার বাতিল হয়ে যায়।' এটাই সন্দীপ।
