Type Here to Get Search Results !

কুকুরকে কুকুরের রক্তদান - প্রাণ ফিরে পেলো ডোবারম্যান

অফবিট কুকুরকে কুকুরের রক্তদান - প্রাণ ফিরে পেলো ডোবারম্যান
রক্তদান শ্রেষ্ঠ দান - এই শ্লোগান আমরা সব সময় শুনি। কিন্তু তা মানুষের ক্ষেত্রে। কিন্তু কখনো কখনো সেই শ্লোগান সার্থক হয়ে ওঠে কুকুরের ক্ষেত্রেও। সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। কর্নাটকের কোপ্পালে এক কুকুর রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে অন্য একটি কুকুরের। শহরের একটি ভেটেরিনারি ক্লিনিকে (পশু চিকিৎসাকেন্দ্র) ৯ বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয়। কুকুরটির হিমোগ্লোবিন ৩-এ নেমে এসেছিল। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। দিশেহারা চিকিৎক ও কুকুরের মালিক। ঠিক সেই সময় পশু চিকিৎসক বাসবরাদ পুজারা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা চিকিৎসকের প্রস্তাবে রাজিও হয়ে যান। ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যান ভৈরব-কেও নিয়ে আসেন। ভৈরবের সঙ্গেই রক্তের নমুনা মিলে যাওয়ায়, রক্ত দেয় ওই ডোবারম্যান। ১২ মিনিটের মধ্যে ৩০০ মিলি রক্ত দেয় ভৈরব। প্রাণ বাঁচে ওই ল্যাব্রাডরের। স্বস্তির নিশ্বাস ফেলে সকলে। এভাবেই একটা কুকুর বাঁচিয়ে দিলো আর একটা কুকুরকে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.