Type Here to Get Search Results !

দেবি কালী স্বয়ং মহাকালের নিয়ন্ত্রক

পুরান সংবাদ দেবি কালী স্বয়ং মহাকালের নিয়ন্ত্রক
দেবাদিদেব মহাদেবকে বলা হয় 'মহাকাল'। অর্থাৎ তিনি এই বিশ্ব ব্রহ্মান্ডের নিয়ন্ত্রণ শক্তি। সেই 'কাল' শব্দের সঙ্গে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়ে যে কালী শব্দের জন্ম, তিনিই আমাদের মাতৃরূপী কালী। সংহার বা মৃত্যুর ভাবনাও লুকিয়ে রয়েছে কাল–এর অর্থে। অতএব কালী যেমন সময়ের জন্মদাত্রী, পালনকর্ত্রী, তেমনই তিনি প্রলয়কারিণী নিয়ন্ত্রক। শাস্ত্রে উল্লেখ রয়েছে, কাল সর্বজীবকে গ্রাস করে। সেই কাল–কে যিনি গ্রাস করেন, তাঁকে কালী বলা হয়। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’–তে প্রথম দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান পাওয়া যায়। বাংলায় দীপাবলি বা দীপান্বিতা, আর বাংলার বাইরে এই উৎসব দিওয়ালি নামে পরিচিত। শ্যামা পূজা, দীপান্বিতা কালীপুজো, আদ্যাশক্তি- অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলি আমাদের সামনেই । কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে আরাধনা করা হয় শক্তির দেবীর। কাল মানে সময়, অন্য দিকে কালের আর এক অর্থ কৃষ্ণবর্ণ। সংহার বা মৃত্যুর ভাবনাও লুকিয়ে রয়েছে কাল–এর অর্থে। অতএব কালী যেমন সময়ের জন্মদাত্রী, পালনকর্ত্রী, তেমনই তিনি প্রলয়কারিণী নিয়ন্ত্রক। কালো রঙের দেবি কালী সমস্ত মহা বিশ্বের নিয়ন্ত্রকা রূপেই ব্যাখ্যাত হয় আমাদের শাস্ত্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.