Type Here to Get Search Results !

হাওড়ার আমতার বাকসীহাট থেকে বিরল প্রজাতির ৪টি গোসাপ উদ্ধার

হাওড়ার আমতার বাকসীহাট থেকে বিরল প্রজাতির ৪টি গোসাপ উদ্ধার
হাওড়ার আমতার বাকসীহাট এলাকা থেকে ৪টি বিরল প্রজাতির গোসাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পরিবেশ কর্মী দেবরাজ আড়ু ও তাঁর সহযোগীদের তৎপরতায় ওই গোসাপগুলিকে দ্রুত জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দু'জন একটি বস্তা ও ব্যাগে ভরে ওই ৪টি গোসাপকে নিয়ে যাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা দু'জনকে আটকে ব্যাগ ও বস্তা দুটি খুলতেই দেখেন তার মধ্যে ৪টি বিরল প্রজাতির গোসাপ রয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছান পরিবেশ কর্মীরা। তাঁদের তৎপরতাতেই গোসাপগুলিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.