Type Here to Get Search Results !

৫০ এর পরেও শরীর থাকবে অটুট

৫০ এর পরেও শরীর থাকবে অটুট
সাধারণত ৪০ থেকেই আমাদের শরীর ভাঙতে থাকে। আর ৫০ এসে আমরা সম্পূর্ণ ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু কিছু বিধি মেনে চললে শরীর বহুদিন পর্যন্ত সুস্থ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন - ১) প্রাতরাশ- সকালের প্রাতরাশ এড়িয়ে চলেন অনেকে। এটা ঠিক নয় বলে জানিয়েছেন প্রথিতযশা পুষ্টিবিদ পেনি লরিয়র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের দরকার। প্রোটিনের অভাবে বিগড়ে যেতে পারে মেটাবলিজম ও শারীরিক গঠন। প্রতিদিন ব্রেকফাস্ট করলে শরীর প্রয়োজনীয় প্রোটিন পায়। ২) প্রসেসড ফুড- বয়স বাড়লে প্রসেসড ফুড খাওয়া উচিত নয়। তা শরীরের পক্ষে ক্ষতিকারক। অস্বাস্থ্যকর তো বটেই অত্যাধিক নুনও থাকে ওই ধরনের খাবারে। পুষ্টি সংক্রান্ত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ওজন বাড়ার জন্য দায়ী প্রসেসড ফুড। ৩) ফল ও সবজি- ডায়েটে রাখুন তাজা ফল ও সবজি। তাজা ফল ৫০ বছরের পর ওজন কমাতে সাহায্য করে। ফাইবার ও কার্বোহাইড্রেট থাকায় অনেকক্ষণ পেট ভরা থাকে। ৪) স্বাস্থ্যকর সঙ্গম- স্বাস্থ্যকর সেক্সের ব্যাপারে নজর দেওয়া দরকার। কারণ এই সময়ে সেক্স লাইফ আগের মতো থাকে না। ফলে অতিরিক্ত সাবধান হওয়া দরকার। ৫) উদ্ভিদ প্রোটিন- প্রোটিন পাওয়া যায় এমন শস্য খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। বাদাম, ছোলা, নানা ধরনের শস্যদানা খেতে স্বাস্থ্যের পক্ষে ভাল। মাংস কম খান। ৬) শরীর চর্চা- পঞ্চাশের পরে শুধু খাওয়া-দাওয়ার দিকে লক্ষ্য রাখলেই হয় না। ঘা ঘামানোও জরুরি। নিয়মিত শরীর চর্চা করুন। সঙ্গে নিয়ম করে হাঁটবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.