প্যারিস অলিম্পিক - শ্যুটিংয়ে পদক সপ্নিলের হাতে
আগস্ট ০১, ২০২৪
0
প্যারিস অলিম্পিক - শ্যুটিংয়ে পদক সপ্নিলের হাতে
প্যারিস আলিম্পিমে এগিয়ে চলেছে ভারত। এবার আবার শ্যুটিংয়ে সপ্নিলের পদক জয়।
অলিম্পিক্সে ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুসালে। প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে পদক জিতেছেন। যিনি আধ্যাত্মিকতায় অত্যন্ত বিশ্বাস করেন। মন্দিরে যান। পিঠে আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ট্যাটু। আর প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে পদক জিতে নিজেকে সত্যিই ‘অমর’ করে তুলেছেন স্বপ্নিল।
অলিম্পিক যাত্রার আগে এক সাক্ষাৎকারে সপ্নিল বলেছিলেন 'ঈশ্বরে বিশ্বাস করি আমি। সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি শ্যুটিংকে একটি খেলা হিসেবে দেখেন, সেই খেলায় প্রচুর মনসংযোগের প্রয়োজন হয়। ধৈর্য লাগে।' তিনি আরো বলেছিলেন,'আমি যখনই মন্দিরে যাই, তখনই একটা শান্তি পাই। যা আমায় ফোকাস করতে সাহায্য করে। আর মানসিকভাবে আমায় সুস্থ রাখতে সাহায্য করে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে প্যারিসে একাধিক মেডেল জয়ের সম্ভাবনা আছে। আর তাঁর কথা সত্যিই হয়েছে। ভারতের প্রথম তিনটি পদকই এনেছেন শ্যুটাররা। প্রধামন্ত্রী ইতিমধ্যে তার উদ্দেশ্যে পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা। প্রধানমন্ত্রী লিখেছেন, 'অভাবনীয় পারফরম্যান্স করলেন স্বপ্নিল কুসালে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি। ওঁর পারফরম্যান্সটা স্পেশাল, কারণ অত্যন্ত দক্ষতা এবং মানসিক শক্তির পরিচয় দিয়েছেন। প্রত্যেক ভারতীয়ের মন আনন্দে ভরে গিয়েছে।'
Tags
