Type Here to Get Search Results !

আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান বাতিল করলেন সংগীত শিল্পী শ্রেয়া

বিনোদন আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান বাতিল করলেন সংগীত শিল্পী শ্রেয়া
আর জি কর কান্ড যে সকলকে নাড়িয়ে দিয়ে গেছে তাতে সন্দেহ নেই। সমস্ত মানুষ নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন বলিউডের বহু শিল্পী। এবার সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল পিছিয়ে দিলেন তাঁর অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর শহরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই কনসার্টটি হওয়ার কথা ছিল। আপাতত তা পিছিয়ে অক্টোবর করা হয়েছে। তবে দিনক্ষণ এখনও জানানো হয়নি। শ্রেয়া বিবৃতিতে জানান, আরজি করের নৃশংস ঘটনা তাঁর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তাঁর কথায়, ‘নির্যাতিতা কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে, তা ভাবতে পর্যন্ত পারছি না। একজন মহিলা হিসাবে এই ঘটনায় নৃশংসতায় গায়ে কাঁটা দিচ্ছে ‘। শ্রেয়ার সঙ্গে সমব্যথী সমস্ত ভারত। ক্ষুব্ধ শ্রেয়া, ক্ষুব্ধ শিল্পী মহল। শ্রেয়া জানান, এটা কনসার্টের সময় নয়, এখন প্রতিবাদ জানানোর সময়। গায়িকার মতে, এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ানোই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই কনসার্ট বাতিল করেছেন তিনি। শ্রেয়া জানান, তিনি এবং তাঁর প্রচারক এফএম সংস্থা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন তারিখও জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন শ্রেয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.