Type Here to Get Search Results !

সম্ভবত মেয়ের ফোনের মধ্যেই লুকিয়ে আছে আসল আপরাধী - তিলোত্তমার মা

সম্ভবত মেয়ের ফোনের মধ্যেই লুকিয়ে আছে আসল আপরাধী - তিলোত্তমার মা
আর জি কর কান্ড হয়ে গেছে বেশ কিছুদিন। মানুষের প্রতিবাদে উদ্বেলিত সমস্ত রাজ্য। এই মুহূর্তে CBI এর হয়ে ওই ঘটনার তদন্তের ভার। এখন পর্যন্ত রাজ্য পুলিশের হাতে অপরাধী বলতে সঞ্জয়। CBI কতটা তদন্ত এগিয়েছে তা বোঝা যাচ্ছে না। সেই সময় সামনে আসলো নতুন তথ্য। নির্যাতিতার মা দিলেন আরও বড় বার্তা, 'মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে, সমস্ত রহস্য়ের চাবিকাঠি, সিবিআই খোঁজার চেষ্টা করছে।' তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়, ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে। বৃহস্পতিবার রাজ্যপাল দেখা করেছেন নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে। কিছুটা ক্ষোভ প্রকাশ করেই নিহত চিকিৎসকের বাবা বলেন, এখন পর্যন্ত তদন্ত খুব বেশি এগিয়েছে বলে তো মনে হচ্ছে না। পরে তিনি বলেন, রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন। আমাদের যতটা সহযোগিতা করতে পারেন, আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে, কী নিয়েছে, সে তো আমরা জানি না। তিনি আরো বলেন, তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আজ সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর অভিযোগ,জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! সবটা মিলিয়ে এখন তদন্ত কোন সীমানায় তা স্পষ্ট নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.