Type Here to Get Search Results !

মালা বদলের ৫০ বছর পূর্তি - পুরস্কৃত হবেন বহু দম্পতি

অফবিট মালা বদলের ৫০ বছর পূর্তি - পুরস্কৃত হবেন বহু দম্পতি
যেই সময় আদালতে বিবাহ বিচ্ছেদের কেস বেড়েই চলেছে, সেই সময় কলকাতায় পুরোসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এক অভিনব উদ্যোগ নিলেন। বিয়ের গোল্ডের জুবিলী উপলক্ষে অনেক দম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে উপহার তুলে দেওয়া হবে বলে তিনি জানান । এমন অভিনব উদ্যোগ আগে কখনো হয়েছে কিনা কেউ জানে না। তবে এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। অভিনব এই পুরস্কারের নাম ‘স্বর্ণ সঙ্গী সম্মান’। সোজা বাংলায়, মালাবদলের ৫০ বছর। এই অভিনব পুরস্কারের প্রধান উদ্যোক্তা মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। উৎসব কমিটির চেয়ারপার্সন কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস। ১৫ আগস্ট বিকেলে ১৮/১/৩ গুরুদাস রোডে বসবে অভিনব পুরস্কারের আসর। স্বপন সমাদ্দারের কথায়, “এ প্রতিযোগিতায় নাম দেওয়ার প্রয়োজন নেই। আমরাই খুঁজে বের করছি এমন যুগলদের।”এই মুহূর্তে বিয়ে হওয়ার থেকেও বড়ো খবর বিয়ে ভাঙা। সেই সময় মালা বদলের ৫০ বছর সমাজের সামনে একটা শুভ বার্তা আনবে বলেই সকলে মনে করেন। সেই কারণেই আমরা এই সংবাদকে বিশেষ অফবিট নিউজ হিসাবেই উপস্থাপন করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.