Type Here to Get Search Results !

সিবিআই-এর ফরেন্সিক বিশেষজ্ঞেরা সন্দীপের মোবাইল ফোন পরীক্ষা করছেন

ক্রাইম রিপোর্ট সিবিআই-এর ফরেন্সিক বিশেষজ্ঞেরা সন্দীপের মোবাইল ফোন পরীক্ষা করছেন
আর জি কর কাণ্ডে রাজ্য পুলসের দেওয়া রিপোর্টে কিছুতেই খুশি হতে পারছে না CBI. তারা বহু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। সেই রাতে সেমিনার কক্ষে তাঁকে খুন করা হয়েছে - এমনটা নাও হতে পারে বলে CBI এর ধারণা। সেমিনার হল-সহ আরও দু’টি ঘর। সেই দুই ঘরে রাতে কেউ থাকে না। সেখানেও ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে সেই চিকিৎসককে। সিবিআই অফিসাররা এমনটাই মনে করছেন বলে দাবি। এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতেই বার বার থ্রিডি স্ক্যানারের মাধ্যমে ম্যাপিং এবং ভিডিয়ো করা হয়েছে আরজি করের সেই অভিশপ্ত চার তলায়। আরো সমস্যায় ফেলেছেন ডাঃ সন্দীপ ঘোষ। ডাঃ সন্দীপ ঘোষকে মোট প্রায় ৩৭ ঘন্টা জেরা করেও CBI সন্দেহমুক্ত হতে পারছেন না বলেই অনেক ক্রাইম বিশেষজ্ঞদের ধারণা। সিবিআই পরপর তিনদিন ধরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জেরা করেছে। এই পরিপ্রেক্ষিতে দাবি করা হয়েছে, সন্দীপের মোবাইলের কন্ট্যাক্ট তালিকা থেকে বেশ কিছু নাম-নম্বর ও হোয়াটসঅ্যাপ মেসেজ মোছা হয়েছে। এই আবহে সিবিআই-এর ফরেন্সিক বিশেষজ্ঞেরা সন্দীপের মোবাইল ফোন পরীক্ষা করছেন। অপরদিকে আরজি করের চেস্ট বিভাগের প্রধান ও অন্য আধিকারিকদের মোবাইল ফোনের নথি সংগ্রহ করা হয়েছে সিবিআই-এর তরফ থেকে। এছাড়া ধৃত সঞ্জয় রায়ের কিছু কথা অসংলগ্ন বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। সবটা মিলিয়ে ওই ভয়ঙ্কর ক্রাইমের ধারে কাছে গেলেও মূল চক্রি পর্যন্ত এখনও পৌঁছাতে পারেন নি CBI আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.