Type Here to Get Search Results !

সোশাল মিডিয়ায়,নিজের পেজে এক পুলিশ আধিকারিকের সাহসী ও সঠিক পোস্ট। প্রশংসা নেটিজেনদের

"কলকাতা পুলিশের সমালোচনা হতো, হচ্ছে আর হবেও। ২০ বছর চাকরির পর এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে! এই নিয়ে আমাদের না আছে রাগ, না আছে অভিমান! করোনার সময়ে যখন আমাদের সুখ্যাতি হচ্ছিল, সেদিনই সিঁদুরে মেঘ দেখেছিলাম, ঘর পোড়া গরুর মতো! জানতাম জনতা যে মুখে প্রশংসা করছে, সেই মুখেই ঘৃণা বর্ষন করবে! সে নিয়ে আমাদের কারোরই বলার কিছু নেই! তবে আজ বাধ্য হচ্ছি কলমের মাধ্যমে নীরব প্রতিবাদ করতে সেইসব মানুষের বিরুদ্ধে যারা আমার আত্মীয়ের ভীড়ে, প্রতিবেশীদের মাঝে, বন্ধু-বান্ধবের মধ্যে এমনকি সোশ্যাল মিডিয়াতে মিশে আছে মিছরির ছুরির মতো! সরকারি বা বেসরকারি হাসপাতালে সোর্স খাটিয়ে ভর্তি, নামীদামী স্কুল বা কলেজে ভর্তির সময়ে সুপারিশ, ক্রিকেট, ফুটবল বা আই.পি.এলের টিকিট, অরিজিৎ সিং-এর প্রোগ্রামের পাস, নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালের পাস, বিখ্যাত দূর্গা পুজোর প্যান্ডেলের VIP পাস, আত্মীয়ের ডেড বডির VIP লাইন, নিষিদ্ধপল্লীতে ধরা পড়লে লুকিয়ে সাহায্য, ড্রিংক & ড্রাইভ, বিনা হেলমেট বা নো-পার্কিংয়ের কেস থেকে মুক্তি, নামীদামী রেস্তোরাঁ তে টেবিল বুক বা ডিসকাউন্ট, মন্দিরে ঢোকার VIP লাইন বা ভোগ প্রসাদ পাবার অনুরোধ, বিপাকে পরলে ব্লাড কার্ড ইত্যাদি! (সব বলতে গেলে লিস্ট আরও বাড়বে) সারাবছর এই সুযোগ নেবার পরও সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ এদের মুখে মানায় না! এর মধ্যে কেউ সামনে আর কেউ পেছনে বক্রোক্তি করে যাচ্ছে! কেউ আবার ফোন করে ঠেস মেরে কথা বলছে! বিভিন্ন আলোচনার ফাঁকে যেনতেন প্রকারে জ্বলন্ত ইস্যু টেনে আনছে! সত্যিই এরা গিরগিটি! তাদের উদ্দেশ্যেই বলছি, জেনে রাখুন আপনার রঙ পরিবর্তন আমরা বুঝে গেছি। আপনাকে ছাড়াই আমাদের চলবে! আপনি আমার/আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেলে আমি/আমরা খুব খুশি হবো। আমাদের কলকাতা পুলিশ পরিবার আজও ইউনাইটেড! রাতে-বিরেতে কল করলে আমার একাধিক সহকর্মী উপস্থিত হয়ে যাবে। অন্যের সাহায্য আমাদের লাগবে না। আমি পুলিশ! বেয়োনেটের মাথায় হাত রেখে Oaths নিয়েছি। আমার প্রফেশনকে আমি সন্মান করি! এই চাকরি আমার বাবা, মা, স্ত্রী, সন্তানকে বাঁচিয়ে রেখেছে! কোন এক-দুজন বদমায়েশ লোকের জন্য আমার ডিপার্টমেন্টকে দোষারোপ আমরা মানব না। এটাই আমাদের প্রতিবাদ! আপনি আসতে পারেন....! অগ্রিম ধন্যবাদ ফ্রেন্ড লিস্ট থেকে বেরোনোর জন্য....."

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.