পুরুষের শরীরে স্ত্রী জনন অঙ্গ - বিস্মিত চিকিৎসক মহল
আগস্ট ১৩, ২০২৪
0
অফবিট
পুরুষের শরীরে স্ত্রী জনন অঙ্গ - বিস্মিত চিকিৎসক মহল
মানব দেহ প্রকৃত পক্ষে চিকিৎসকদের গবেষণাগার। যতই গবেষণা করা হয় ততোই নতুন নতুন অবাক করা তথ্য সামনে আসে। এবার তেমনই একটি তথ্য পাওয়া গেলো উত্তর প্রদেশ থেকে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ৪৬ বছরের রাজগীর মিস্ত্রি যেমন চমকে দিলেন ডাক্তারদের। ওই যুবক পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। পরীক্ষা করে চিকিৎসকরা আবিষ্কার করলেন একজন পুরুষের শরীরে রয়েছে মহিলাদের মতো প্রজনন অঙ্গ। আর তাতেই যাবতীয় গোলমাল। অথচ তিনি দুই সন্তানের পিতা। তার শরীরেও নেই কোনো মহিলার ভঙ্গিমা।
খবরে প্রকাশ, কয়েক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন দুই সন্তানের বাবা রাজগীর। চিকিৎসকের কাছে গেলে তিনি যুবককে আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দেন। সেই পরীক্ষার পরে যুবকের শরীরের ভিতর একটি অতিরিক্ত মাংসপিণ্ড রয়েছে বলে জানান চিকিৎসকরা। এর ফলে তাঁর হার্নিয়া হয়েছে বলে জানানো হয়। এর পরেই অস্ত্রোপাচরের টেবিলে চমকে ওঠে চিকিৎসক। চিকিৎসকেরা দেখেন, যে মাংসপিণ্ডের জন্য রাজগীরের হার্নিয়া হয়েছে, তা আসলে একটি অনুন্নত জরায়ু। ওই জরায়ুর পাশে একটি ডিম্বাশয়ও খুঁজে পান চিকিৎসকেরা।
