Type Here to Get Search Results !

সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্তার শিকার হল এক দশম শ্রেণীর ছাত্রী।

সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্তার শিকার হল এক দশম শ্রেণীর ছাত্রী।
ওই নাবালিকা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দা। এই ঘটনা সে যে স্কুলে পরতো, সেই স্কুলেরই এক প্যারা টির্চারের বিরুদ্ধে অভিযোগ।এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই স্কুলেরই ওই প্যারাটিচার।তার বাড়ি নাদন ঘাটের ,গঙ্গা নন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্ৰেফতার করা হয়েছে। শুক্রবার তাকে কালনা মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে প্রায় তিন মাস আগে ওই নাবালিকাকে উচ্চ শিক্ষা দেবে বলে ২৭ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেয় ওই প্যারা টিচার। এবং তাকে বলে এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিং এ ক্লাস করাবে। এবং মোবাইলটি একটি বইয়ের ভেতর লুকিয়ে রাখতে বলে। এরপর মেয়েটির সাথে মাঝে মাঝেই ওই শিক্ষক ভিডিও কলিং করে এবং বিভিন্ন যৌন ছবি উত্তেজক ছবি দেখাতো এমনটাই অভিযোগ, এরপর প্রায় ২০ দিন আগে তাকে একটি পরিত্যক্ত পেপার মিলেন নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে সিঁদুর পরিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এমনটাই অভিযোগ। এবং মেয়েটির মোবাইলে সে সব ছবি পাওয়া গিয়েছে। দাবি পরিবারের।। মেয়েটি প্রথমে ভয় বাড়িতে না জানালেও পরে পরিবারকে সবকিছু খুলে বললে পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করে। কিন্তু কর্তৃপক্ষ তিন চার দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয় নি। তখন বাধ্য হয়ে গতকাল নাদন ঘাট থানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আজ ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে কালনা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ১৬৪ এ মেয়েটির জবানবন্দি এখনো হয়নি শারীরিক পরীক্ষাও এখনো হয়নি। এগুলি পরবর্তীকালে হবে। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী মলয় পাঁজা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.