Type Here to Get Search Results !

যৌন নিগ্রহের ঘটনা মুম্বাই লাগোয়া বদলাপুরে। বিক্ষোভে রণক্ষেত্র ঠানে জেলা

যৌন নিগ্রহের ঘটনা মুম্বাই লাগোয়া বদলাপুরে। বিক্ষোভে রণক্ষেত্র ঠানে জেলা
আররজিকর কাণ্ডের মধ্যেই আবার যৌন হেনস্থা। এবার মুম্বাই লাগোয়া বদলাপুরে। প্রতিবাদ বিক্ষোভে প্রায় রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্র। একটি স্কুলে চার বছরের দুই শিশুর যৌন হেনস্থা করে স্কুলেরই সাফাই কর্মী বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে স্হানীয়রা। অভিযুক্তের ফাঁসিরও দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ নির্যাতিতার বাবা ও মা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে থানের বদলাপুর এলাকার স্থানীয় থানা তাদের প্রায় ১১ ঘণ্টা বসিয়ে রাখে। থানায় কর্তব্যরত তিন পুলিশ কর্মী নির্যাতিতার বাবা ও মায়ের কোনও কথাই নাকি শুনতে চায়নি। এই খবর জানাজানি হতেই উত্তেজিত মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় বদলাপুর রেলস্টেশনে জড়ো হয় প্রচুর মানুষ। তারা রেল লাইনে বসে পড়ে, থমকে যায় রেল পরিষেবা। অন্যদিকে সড়কও অবরোধ করা হয়। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। পুলিশ লাঠি চার্জ করে বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানেগ্যাসের সেল ছোঁড়ে। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে রেল অবরোধ। অভিযুক্তের ফাঁসির পাশাপাশি আন্দোলনকারীদের দাবি যে তিন পুলিশ কর্মী নির্যাতিতাদের পরিবারকে হেনস্থা করছে তাদেরও বিরুদ্ধেও কড়া ব্যাবস্হা নিতে হবে। প্রশাসন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে আশ্বাস দিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত সমগ্র থানে জেলা ও মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকায় প্রবল উত্তেজনা। সেই বিষয়ে যথেষ্ট সতর্কতা গ্রহণ করেছে প্রশাসন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.