বিবাহ' মানে প্রেম, বিশ্বাস ও পারস্পরিক ভালোবাসায় গড়ে তোলা এক পৃথিবী' - হানসা সিং
আগস্ট ২৩, ২০২৪
0
'বিবাহ' মানে প্রেম, বিশ্বাস ও পারস্পরিক ভালোবাসায় গড়ে তোলা এক পৃথিবী' - হানসা সিং
অভিনেত্রী হানসা সিং একজন মনোবিদও বটে, যিনি হিউম্যান, ক্রিমিনাল জাস্টিস-৩ ও গুডবাই এর মতো ছবিতে অভিনয় করেছে। তিনি মানুষের মনের গভীরে প্রবেশ করে বলেন - বিয়ে মানে পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা, ভালোবাসা দিয়ে গড়ে তোলা একটা সম্পর্ক, যারা মনের আনন্দে এই পৃথিবীর রূপ, রস, গন্ধ ও স্পর্শেকে অনুভব করতে পারে। বিশ্বের সমস্ত সৌন্দর্যকে দুজনে ভাগ করে নেয়।
তিনি বিশ্বস করেন, বৈবাহিক জীবনকে তাজা ও সুন্দর রাখতে গেলে মনে জমিয়ে রাখতে হবে রোমান্সবোধ। সুখী দাম্পত্যকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই নিজেদের জন্য সময় দিন। নিজেদের পারস্পরিক স্মৃতিকে স্মরণ করে নিজেদের উজ্জীবিত করুন। বিয়ে মানে মানসিক ভালোবাসার সঙ্গে শারীরিক ভালোবাসাও বটে। তাই যৌনজীবনকে উপভোগ করুন। সঙ্গে রাখুন ভালোবাসা আর একসাথে ঘুরে বেড়ানো।
তিনি বলেন, এই মন্ত্রের উপর বিশ্বাস রেখে তাঁর বাবা ও মা সুন্দর ও গৌরবময় ৫০ বছর অতিক্রম করেছে। তাঁরাই তাদের দিয়ে গেছে একটা ভালো সংস্কার ও সংস্কৃতি। তিনি বলেন, তারা দুজনেই সেই আদর্শ ও সংস্কার দিয়েই পরস্পরের নিবিড় সম্পর্ক বাঁচিয়ে রেখেছে। এই সম্পর্ক এতোই অটল ও মজবুত যার মধ্যে কখনো ভাঙন আসবে না। জীবন হয়ে উঠেছে আনন্দময় ও মধুর।
