Type Here to Get Search Results !

বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে CBI

বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে CBI
আর জি কর কাণ্ডে উত্তাল সারা দেশ। আদালতের নির্দেশে এই তদন্তর দায়িত্ব নিয়েছে CBI. কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও CBI এর তদন্তের আগ্রগতি জানা যাচ্ছে না। মানুষ উতলা হয়ে অপেক্ষা করছে এই তদন্ত রিপোর্টের জন্য। এখনো পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। এর পাশাপাশি ১৪ ই আগস্ট রাতে আরজি করে ভাঙচুরের ঘটনায় তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ। আজ সকাল সাড়ে দশটায় শুনানি। শুনানির প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। আর জি করের ওই নির্মম মর্মান্তিক কাণ্ডের পরে গত ১৪ আগস্ট বাংলার মহিলারা পথে নেমেছিলেন 'মহিলাদের পথ দখল' আন্দোলনে। আর ঠিক সেই সময় কয়েক হাজার দুষ্কৃতী পুলিশের সামনে কয়েক ঘন্টা ধরে ভাঙচুর চালায় আর জি কর হসপিটালে। অভিযোগ হত্যার প্রমাণ লোপাট করার জন্যই এই ভাঙচুর করা হয়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। শুনানির প্রথম থেকেই সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। প্রশ্ন ওঠে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও। তবে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে শুরুতেই উষ্মাপ্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এখন সকলেই অপেক্ষা করছেন, CBI এর দেওয়া স্ট্যাটাস রিপোর্টের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.