Type Here to Get Search Results !

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA নিয়ে জটিলতা

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA নিয়ে জটিলতা
রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া DA নিয়ে দীর্ঘদিন লড়াই করছে। একদিকে অবস্থান বিক্ষোভ অন্যদিকে আদালতে লড়াই। এই পরিস্থিরিতেই সামনে আসলো নতুন সমস্যা। শীর্ষ আদালতেই নির্ধারণ হবে অগুনতি সরকারি কর্মীর ভগ্য। এসবের মাঝেই ডিএ নিয়ে বড় 'গরমিলে'র অভিযোগ প্রকাশ্যে এল। কিছুটা বকেয়া DA মিললেও তা মহার্ঘভাতা খাতে সরকার না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আইআর হিসেবে দেখান হয়েছে। এখানেই তৈরী হয়েছে নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। চলতি বছর মে মাসে রাজ্য সরকারের তরফ থেকে ৪% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে জানানো হয়, এপ্রিল মাস থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে। সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের এক মাসের বকেয়া ডিএ পাওয়ার কথা ছিল। এবার তা নিয়েই বেঁধেছে সমস্যা! অভিযোগ এই অতিরিক্ত DA রাজ্যসরকার পে স্লিপে না দেখানোয় সমস্যা তৈরী হয়েছে। টাকা পাওয়া গেলেও সেটাকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আইআর হিসেবে দেখান হয়েছে। কিংকর এই প্রসঙ্গে বলেন, 'জুলাই মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাসের ৪% ডিএ এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল। এখন কোনও স্কুলের শিক্ষক অথবা অশিক্ষক কর্মী পে স্লিপ ডাউনলোড করলে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সেই বকেয়া মহার্ঘ ভাতার টাকাকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে আইআর হিসেবে দেখানো হচ্ছে'। এর ফলেই এক নতুন পরিস্থিতি তৈরী হয়েছে। তিনি আরও জানান এটি সম্পূর্ণ ভুল তথ্য। শিক্ষা দফতরের কাছে আমরা অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.