Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া
মাঝে কয়েকদিন বিড়তির পরে আবার দুই বঙ্গ বৃষ্টিস্নাত হচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা ছিল আকাশ। বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে আরও বাড়বে বর্ষণ। ভিজবে বাংলার একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) আজ কোন কোন জেলায় বৃষ্টি? দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতেও দাপট দেখাবে বর্ষণ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শক্তি হারাবে। যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির দাপট বাড়বে। সেদিন উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলায়। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য এলাকাতেও। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায়। এই কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.