Type Here to Get Search Results !

দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড' - কি ও কেন?

সাধারণ জ্ঞানের খবর 'দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড' - কি ও কেন?
বিশ্বের এমন কিছু আশ্চর্য বিষয় আছে, যা শুনলে মানুষ চমকে ওঠে। আর প্রাণী জগতের আশ্চর্য কিছু খবর রীতিমত মানুষকে চমকে দেয়। যৌন মিলন জীবকুলের স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্য দিয়েই বিস্তার ঘটে প্রাণীকুলের। তাই বিশ্বের সমস্ত প্রাণীজগৎ নিজেদের মতো করে যৌন মিলনকে উপভোগ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এমন এক শ্রেণীর পতঙ্গ আছে যাদের মৃত্যুর কারণ যৌন মিলন। ব্যাপারটায় যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে 'মৌমাছি' এমন এক শ্রেণীর পতঙ্গ, যাদের পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক অনেক কম। সেক্ষেত্রে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে কি করে? এই প্রশ্নের উত্তর দিচ্ছে প্রকৃতি। এটাই প্রকৃতির বাস্তুতন্ত্র। এবার আসা যাক উত্তরে। যে পতঙ্গ তার সঙ্গীর সঙ্গে মিলনের পরই মৃত্যু হয় তা হল মৌমাছি। রানী মৌমাছির সঙ্গে পুরুষ মৌমাছির মিলনের পরই পুরুষ সঙ্গীর মৃত্যু হয়। যদিও এর পিছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। তা হল, রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে! রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সঙ্গে মিলন করে। অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.