Type Here to Get Search Results !

টাইফুনের আঘাতে ভিয়েতনামে ভেঙে পড়লো সম্পূর্ণ ব্রিজ

অন্তর্জাতিক টাইফুনের আঘাতে ভিয়েতনামে ভেঙে পড়লো সম্পূর্ণ ব্রিজ
এমন প্রবল টাইফ খুব বেশি দেখা যায় না। কিছু বুঝে ওঠার আগেই সেতু থেকে নদীতে গিয়ে পড়ল চলন্ত যানবাহন৷ সোমবার সকালে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে ভিয়েতনামের উত্তর প্রান্তের ফু প্রদেশে৷ সোমবার সকালে ওই অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্নিঝড় ইয়াগি৷ যার জেরে স্থানীয় রেড নদীতে ভেঙে পড়ে ৩৭৫ মিটার দীর্ঘ ফোং চাউ সেতু৷ যার ফলে সেই সময় সেতুর উপরে থাকা গাড়ি, মোটরসাইকেল সহ অন্তত দশটি যানবাহন সোজা নদীতে গিয়ে পড়ে৷ সেতুর ভেঙে পড়ার মুহূর্তের একটি ছবি একটি গাড়িতে থাকা ক্যামেরায় ধরা পড়ে৷ এমন প্রাকৃতিক বিপর্যয় কিন্তু খুব সাধারণ নয়। চিন্তিত পরিবেশ বিদেরা। হঠাৎ প্রায় বিনা নোটিশে এমন টাইফুন কেউ কল্পনা করতে পারে নি। এই ঘটনায় অন্তত ১৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ পাশাপাশি, ওই এলাকায় ফের যোগাযোগ ব্যবস্থা শুরু করতে নতুন একটি বিকল্প অস্থায়ী সেতুর নির্মাণকাজও শুরু হয়েছে৷ গত কয়েক দশকে এটিই ভিয়েতনামের উপরে আছড়ে পড়া সবথেকে শক্তিশালী টাইফুন৷ ইতিমধ্যেই এই ভয়াল ঝড়ের দাপটে ভিয়েতনামে ৬৪ জনের মৃত্যু হয়েছে৷ ২০ জন যাত্রীকে নিয়ে ধসের কবলে পড়ে কাদা জলের স্রোতে ভেসে গিয়েছে একটি বাস৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.