Type Here to Get Search Results !

সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডল।

 সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডল। 


অবশেষে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডলকে তথ্য  প্রমাণ লোপাটের দায়ে গ্রেফতার করলো সিবিআই। গত কয়েকদিন ধরেই তাকে বারংবার সিবিআই দপ্তরের তলব করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়ে আসছে । এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীর্ঘ তদন্ত চালিয়েও নির্যাতিতার ল্যাপটপ মোবাইল ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, সিবিআই এর সন্দেহ নির্যাতিতার মৃত্যুর পর এই সকল প্রমাণ লোপাটে সরাসরি যুক্ত টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ এফআইআর নিতে ইচ্ছে করে দেরি করা। এই নিয়ে এই নিয়ে আরজিকর কাণ্ডে দ্বিতীয় গ্রেপ্তার এবং সেটা স্বয়ং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডল। সুতরাং বিরোধীরা এবং জুনিয়ার ছাত্রেরা বারংবার যেটা দাবি করছিলেন, যে তথ্য প্রমান লোপাট করা হয়েছে সেই অভিযোগকেই এবার মান্যতা দিল সিবিআই, টালা থানার অপসারিত ওসিকে গ্রেপ্তার করে।

সুতরাং বিরোধীরা যে দাবি করে আসছিলেন আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটে পুলিশের একটা ভূমিকা আছে , সেটাই এবার বোধহয়  প্রমাণ হতে চলেছে সিবিআইয়ের এই গ্রেফতারের মাধ্যমে। আর কত রথী মহারথী জড়িত আরজিকর কাণ্ডে  তাদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে সিবিআই। টালা টালার ওসিকে গ্রেপ্তারের মাধ্যমে সম্পূর্ণ তদন্ত এক অন্যদিকে মোড় নিল আজ এটা বলা যেতেই পারে। এই গ্রেফতারের কারণে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও উঠে গেল আজ

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.