Type Here to Get Search Results !

নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরার অভিযোগের ভিত্তিতে ৮টি ছোট গাড়িকে জরিমানা

 নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরার অভিযোগের ভিত্তিতে ৮টি ছোট গাড়িকে জরিমানা


 



নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরার অভিযোগের ভিত্তিতে মোটর ভেহিকেলের কর্মীরা এসে মেটেলি বাজারের ৮টি ছোট গাড়িকে জরিমানা করেছে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের ছোট গাড়ি ধর্মঘটের ডাক দিয়েছে মেটেলি বাজারের ছোট গাড়ির চালকেরা। এদিন সকাল থেকেই মেটেলি বাজার থেকে কোন ছোট গাড়ি যাত্রী নিয়ে চালসা বা মালবাজারের দিকে যায়নি। হঠাৎ করে এই ছোট গাড়ি ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়তে হয় চা বাগানের যাত্রীদের। পাশাপাশি এদিন মেটেলি বাজারের ছোট গাড়ি স্ট্যান্ড থেকে আইএনটিটিইউসির পতাকাও নামিয়ে দেওয়া হয়। বিধায়ক পুনা ভেংরার কাছে এই সমস্যা সমাধানের দাবিও জানান গাড়ি চালকেরা। যদিও এ বিষয়ে বিধায়ক পুনা ভেংরা বলেন, মেটেলি বাজার থেকে যাত্রীদের কাছ থেকে অত্যধিক হারে ভাড়া নেওয়া হচ্ছিল ছোট গাড়িতে। জনগণের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি মোটর ভেহিকেল দপ্তরে জানানো হয়েছে। এদিন মেটেলি থানায় গিয়ে আইসি কেও যাবতীয় বিষয় জানানো হয়েছে। ছোট গাড়ি চালকেরা আলোচনায় বসতে চাইলে রাজি আছি। ছোট গাড়ির চালকদের তরফে এদিন অভিযোগ করে বলা হয়, বিধায়ক পুনা ভেংরা বিষয়টি আমাদের না জানিয়ে সরাসরি মোটর ভেহিকেল দপ্তরে জানিয়েছে। তার জন্যই শনিবার মোটর ভেইকেল থেকে আধিকারিকরা এসে এই জরিমানা করেছে। ছোট গাড়ির চালকেরা আইএনটিটিইউসির ছত্রছায়ায় থাকলেও কোন নেতা আসেনি। তাই পতাকাও নামিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিধায়ক পুনা ভেংরা এসে সমস্যার সমাধান করবে না ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলতে থাকবে বলে ছোট গাড়ির চালকেরা হুশিয়ারি দেন। ছোট গাড়ি বন্ধ থাকলেও এদিন অবশ্য বাস পরিষেবা চালু ছিল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.