Type Here to Get Search Results !

শুক্ত

 রান্না 



 শুক্ত




 আজকের রেসিপি 'বসন্ত প্রতিষেধক শুক্ত' - 



  উপকরণ



১টি করলা (স্লাইস করে কাটা), 


১টা রাঙা আলু, 


১ কাপ বেগুন (চৌকো করে কাটা), 


১ কাপ কুমড়ো (চৌকো করে কাটা), 


১০টি সজনে ডাটা, 


১/২ কাপ কাঁচা পেঁপে, 


১/২ কাপ ঝিঙে, 


১/২ কাপ কাঁচকলা, 


১/২ টেবিল চামচ সর্ষে পেস্ট, 


১ টেবিল চামচ পোস্ত পেস্ট, 


১ টেবিল চামচ চিনি, 


১/২ কাপ দুধ, 


২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, 


১ চা চামচ মেথি, 


১টি গোটা শুকনো লঙ্কা,


 ১টি তেজ পাতা, 


১ টেবিল চামচ আদা পেস্ট, 


১ টেবিল চামচ ঘি, সর্ষে তেল (প্রয়োজন অনুযায়ী), নুন (দরকার মত)৷



 প্রণালী -



ফ্রাইং প্যানে সর্ষে তেল গরম করুন৷ এবার তেলে বড়ি ছেড়ে সেগুলিকে বাদামি করে ভেজে নিন৷ 



 ওই তেলে করলাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে৷ পেপার তোয়ালেতে জড়িয়ে বাড়তি তেল ঝড়িয়ে নিয়ে একপাশে রেখে দিন এগুলি৷ 



ফ্রাইং প্যানে আরও এক চামচ তেল দিয়ে ফের গরম করে নিন৷ এবার ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি দিয়ে দিন৷ মশলা ফাটতে শুরু করলে সবজিগুলি দিন৷ অল্প ভাজা ভাজা হলে ওর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিতে হবে৷ অল্প আঁচে ৫ মিনিট 


মতো রান্না হতে দিন৷ এবার ওতে পোস্ত এবং সর্ষে পেস্ট দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন৷ জিরে গুঁড়ো এবং চিনি দিন৷ ১ কাপ জল দিয়ে ঢেকে দিন৷ ১৫ মিনিট মত লাগবে সবজি সেদ্ধ হতে৷ হয়ে গেলে বড়ি এবং করলা ভাজা ওতে দিন৷ আদা পেস্ট দিন৷ ৫ মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে দুধ ও ঘি দিয়ে রান্না হতে দিন৷ ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন৷ ঠান্ডা হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন৷

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.