Type Here to Get Search Results !

ময়নাগুড়ি কলেজের পড়ুয়াদের নিয়ে বিজয়িনী কর্মসূচি

ময়নাগুড়ি কলেজের পড়ুয়াদের নিয়ে বিজয়িনী কর্মসূচি
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং ময়নাগুড়ি থানার সহযোগিতায় শনিবার ময়নাগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজয়িনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সামির আহমেদ, ডিএসপি ক্রাইম রুদ্র নারায়ণ সাউ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী সহ ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল দেব কুমার মুখার্জি। প্রধানত ছাত্রীরা নিজেদের সুরক্ষিত রাখতে কী করবে তাই নিয়ে এদিনের কর্মসূচিতে আলোচনা হয়। পড়ুয়াদের ক্যারাটের বিভিন্ন প্রাথমিক কৌশল শেখান ক্যারাটে শিক্ষক মহানন্দা রায়। ইভটিজিং, নারী পাচার প্রভৃতি বিষয়ে ছাত্রীদের সচেতন করেন। পুলিশ প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি কলেজের ছাত্রছাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.