বিশ্বনবী দিবস উপলক্ষে রাজনগর হাসপাতালে রাহে ইসলামের তরফে এবারও ফল মিষ্টি বিতরণ
প্রতি বছরের মতো এবছরও বিশ্বনবী দিবস উপলক্ষে ১৪ সেপ্টেম্বর শনিবার রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করা হয়৷ রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে এইরূপ কর্মসূচি বলে জানা গিয়েছে৷ রাজনগর হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স সহ স্টাফদের হাতে তুলে দেওয়া হয় ফল, মিষ্টি সহ টিফিন প্যাকেট৷ এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে৷ এদিন উক্ত কর্মসূচিতে হাজির ছিলেন রাহে ইসলামের পদস্থ কর্তা, প্রতিনিধি, সদস্যবৃন্দ প্রমুখ৷ উল্লেখ্য, বিশ্বনবী দিবস উপলক্ষে প্রতিবারই রাহে ইসলামের তরফে রাজনগরে নেওয়া হয় নানা সেবা মূলক কর্মসূচি৷ শনিবার সাফাই অভিযানের কথা থাকলেও বৃষ্টির কারণে তা স্থগিত রাখা হয়৷ হাসপাতালে ফল মিষ্টি বিতরণের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে৷( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
