Type Here to Get Search Results !

আগামীকাল হচ্ছে না আর জি কর মামলার শুনানি - ক্ষোভে ফুঁসছে কলকাতা

আগামীকাল হচ্ছে না আর জি কর মামলার শুনানি - ক্ষোভে ফুঁসছে কলকাতা ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে চিরকালের অভিযোগ আবার প্রমাণ হলো। আর জি করের নির্মম কান্ড নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় শুনানির দিন ছিল। কিন্তু এইমাত্র জানা গেলো আগামীকাল ওই শুনানি হচ্ছে না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেইদিকে তাকিয়েই দ্বিতীয় দফার রাত দখল কর্মসূচি নেন বাংলার প্রতিবাদী জনসমাজ। যদিও আন্দোলন পুরোদমে চললেও আগামীকাল সুপ্রিম শুনানি হচ্ছে না। কারণ হিসাবে জানা গিয়েছে, প্রধান বিচারপতি ছুটিতে থাকায় তাঁর সরাসরি নজরদারিতে থাকা কোনও মামলারই শুনানি হবে না। পরের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত থাকবে স্থগিত। তবে জানা যাচ্ছে, শুক্রবার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা। নাগরিক মহলে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এমন সেনসিটিভ বিষয় নিয়ে কেন এই ধরনের ছেলেখেলা। প্রধান বিচাপতি চন্দ্রচুরের কি এমন অসুবিধা হলো যে এমন গভীর একটা বিষয়ের শুনানি পিছিয়ে দিতে হলো? সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না। ফলে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে তাঁর বেঞ্চ বৃহস্পতিবার বসছে না। তবে এই দুই বিচারপতি পৃথক ভাবে বেঞ্চ বসাবেন এবং ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। তবে আর জি কর মামলার শুনানি ১০ নম্বর কোর্টে হওয়ার সম্ভাবনা খুবই কম। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। বেঞ্চ না বসার কথা এখন জানতে পারছি। এতে আমাদের সময়, টাকা দু’টোই নষ্ট হল।’’ প্রসঙ্গত তিলোত্তমার মামলাটি লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বুধবার সন্ধ্যায় বিমান বন্দরে গিয়ে খবরটি পান ও ক্ষোভ প্রকাশ করেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.