রোহিত শেট্টির প্রশংসায় পঞ্চমুখ নিমৃত কৌর আলুওয়ালিয়া
সেপ্টেম্বর ০৩, ২০২৪
0
'খতরন কে খিলাড়ি'র রোহিত শেট্টি সম্পর্কে প্রশংসায় নিমৃত কৌর আলুওয়ালিয়া
নিমৃত কৌর আলুওয়ালিয়ার খতরণ কে খিলাড়ির শেষ মরশুমের অন্যতম প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতার হোস্ট ও পরামর্শদাতা রোহিত শেট্টির সাথে তাঁর নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিত শেট্টির অনুপ্রেরনাতেই তিনি জীবনে আলো দেখেছেন। তিনি বলেন, রোহিত তাঁর জীবনের শ্রেষ্ঠ পরামর্শদাতা। প্রতি নিয়ত তিনি রোহিত থেকে শিখেছেন। রোহিত তাকে সব সময় যথেষ্ট উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, তিনি আমার প্রশংসা করেছেন। কিন্তু আমি উপলব্ধি করেছি যে আমার নিজেকে আরো প্রমাণ করার আছে। নিমৃত কৌর বলেন, প্রতিকূলতার মধ্যে কিভাবে লড়াই করতে হয় তা রোহিত স্যার তাকে শিখিয়েছেন। নিমৃত বলেন,'জীবনে আমরা কিছু জিতেছি, কিছু হেরেছি। কিন্তু আসল কথা জীবনে সততা ও উদ্দেশ্যে অবিচল থাকা।' তিনি বলেন, রোহিত স্যারের এই পরামর্শ তিনি চিরকাল মনে রাখবেন।
খতরন কে খিলাড়ি তার জীবন যাত্রার একটা চ্যালেঞ্জ কিন্তু রোহিত শেট্টির পরামর্শ তার জীবনে স্থায়ী প্রভাব ফেলেছে।



