Type Here to Get Search Results !

মালদার মানিকচকে কংগ্রেস নেতা খুন!

 মালদার মানিকচকে কংগ্রেস নেতা খুন! 




মালদার মানিকচকে কংগ্রেস নেতা খুন! মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার কংগ্রেস নেতা মোহাম্মদ সৈফুদ্দিন। ধরমপুর বাজার এলাকায় পড়ে রয়েছে মৃতদেহ। রবিবার সাতসকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের মানিকচক। বোমার আঘাতে ছিন্নভিন্ন কংগ্রেস নেতার দেহ। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের। অভিযোগ আজ সকালে মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর বাজারে বাজার করতে গিয়েছিল কংগ্রেস নেতা মোহাম্মদ সইফুদ্দিন আহমেদ। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয় কংগ্রেস নেতার দেহ। ঘটনা আহত হয়েছে আরও বেশ কয়েকজন বলে জানা গেছে। ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.